চট্টগ্রামের চন্দনাইশ থানার পুলিশ শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৮ টা থেকে শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৭ জনকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্ত্তীর নির্দেশনায় দোহাজারী তদন্ত কেন্দ্র আই.সি পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়া, এসআই মোজাম্মেল হোসেন, এসআই বাবুল মিয়া, এএসআই জসিম উদ্দিন, এএসআই নজরুল ইসলাম ও ফোর্সের সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- সিআর সাজা পরোয়ানাভূক্ত আসামী বৈলতলী ইউনিয়নের আলী চান মিয়ার ছেলে মোঃ রফিক (৩৩), সিআর পরোয়ানা ভূক্ত আসামী দক্ষিণ হাশিমপুর এলাকার প্রয়াত আহমদুর রহমানের ছেলে আকতার হোসেন, নিয়মিত মামলার আসামী চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারা মনাজী পাড়া এলাকার আবু জাফরের ছেলে আবু তৈয়ব(৩০), আবু ছৈয়দ ওরফে সাঈদ ওরফে মোঃ সায়িম (১৮), প্রয়াত হাজী আবদুল আলীমের ছেলে আবু জাফর (৬৫), জালাল আহম্মদের ছেলে আশিকুর রহমান, মোঃ জাফর ওরফে বার্মাইয়া জাফরের স্ত্রী রোকেয়া বেগম (২২)।
বিশেষ অভিযানে ৭ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্ত্তী জানান, “গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।








