নিউজটি শেয়ার করুন

চন্দনাইশে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম কাজী মো. দেলোয়ার হোসেন।
সে উপজলার মধ্যম গাছবাড়িয়া এলাকার কাজি মো. আজাদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ আগষ্ট) দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানার এস.আই মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গাছবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আদালতে সি/আর মামলা ৯৪/১৭ এ ৫ মাস বিনাশ্রম কারাদণ্ড ও আট লাখ আশি হাজার টাকা অর্থদন্ড এবং সিআর /মামলা ১১৯/১৭ এ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড রয়েছে।
পলাতক আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্তী বলেন, “আসামী কাজী মোহাম্মদ দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।