চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশে মোজাহের পাড়া আলোকিত সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে সামাজিক কবরস্থানে বৃক্ষ রোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্যম হাশিমপুর মোজাহের পাড়া এলাকায় ” মোজাহের পাড়া আলোকিত সংগঠন” নামক একটি অরাজনৈতিক ও সমাজসেবামূলক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
সংগঠনটির উদ্ভোধন উপলক্ষে মোজাহের পাড়া সামাজিক কবরস্থান ও সামাজিক মসজিদের আঙ্গিনায় দিনব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সামাজিক কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি নামফলক স্থাপন করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন ” মোজাহের পাড়া আলোকিত সংগঠনের সভাপতি আব্দুল মান্নান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, সহ-সভাপতি মোহাম্মদ আরমান হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুর আরফাত হাকিম হিরু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম সায়েম, প্রচার সম্পাদক মিজানুর রহমান মোস্তাকসহ সংগঠনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
কর্মসূচিতে প্রায় ৬শতাধিক ফলদ, বনজ ও ফুলের চারা রোপণ করা হয়েছে বলে জানান সংগঠন সংশ্লিষ্টরা।








