নিউজটি শেয়ার করুন

চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চন্দনাইশ প্রতনিধি: চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় আবতার(২৮) নামে এক হাইচ চালক নিহত হয়েছে। এসময় আরো ৫ জন গুরুতর আহত হয়েছে।

রবিবার(১আগস্ট) সকালে উপজেলার হাশিমপুর বুলার তালুক রাস্তার মাথা পেট্রল পাম্প এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত আবতার চকরিয়ার খুটাখালি এলাকার মৃত ছৈয়দ আলমের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শিসুত্রে জানা যায়, রবিবার সকালে কক্সবাজারমুখী যাত্রীবাহী হাইচ( চট্রোমেট্রো-চ- ১১-৪৪৮৪) চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের হাশিমপুর পেট্রল পাম্প এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম মুখী( চট্রমেট্রো-জ-১১-২১৭২) একটি মিনি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় হাইচ চলক ঘটনাস্থলে মারা যায়। হাইচে থাকা ৫জন যাত্রী গুরুতর আহত হয়।

আহতরা হল, চকরিয়া কক্সবাজার এলাকার জাকের হোসেনের স্ত্রী নাছমা(২৭) রিপনের স্ত্রী আখি(৩০) কক্সবাজার জেলার খুটাখালী এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোঃ বেলাল (২২), ছৈয়দ আলমের ছেলে মোঃ আবছার(২৫), চট্টগ্রাম রিয়াজ উদ্দিন বাজার এলাকার তোফাইল এর ছেলে মোঃ সোহাগ(৩৬)।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে দোহাজারী হাসপাতালে চিকিৎসা নিয়ে আসা হয়। এদের মধ্যে নাছমার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরন করা হয়। দোহজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনা স্থলে পৌছে লাশসহ গাড়ী দুটি জব্দ করে থানায় নিয়ে আসে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি আবদুর রব ঘটনার সত্যতা স্বীকার করেন এবং আইনি প্রক্রিয়া চলছে বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here