Site icon CPLUSBD.COM

চন্দনাইশে ১হাজার ৮শ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা গ্রেফতার

চন্দনাইশ প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় একহাজার আটশত পিস ইয়াবাসহ মোঃ হাশিম (২০) নামে এক যুবককে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে চন্দনাইশ থানার এসআই আবু আফছার ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে ওই যুবককে আটক করেন বলে জানা গেছে।
আটক মোঃ হাশিম মায়ানমারের মংডু জেলার বলিবাজার থানার মরিক্রম পাড়ার কবির আহম্মদের ছেলে। বর্তমান ঠিকানা কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং শরনার্থী (৪নং) ক্যাম্প।
আটককৃত মোঃ হাশিমের বিরুদ্ধে চন্দনাইশ থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্তী।