আদালত প্রতিবেদক: চন্দনাইশ উত্তর বাগিচারহাট এলাকায় ইয়াবা পাচারের অপরাধে জাকারিয়া (২২) নামে আটক এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি কক্সবাজার জেলার ভোমারিয়া ঘোনা ধইল্যার জিরি এলাকার জাফর আলমের ছেলে।
মঙ্গলবার (১৭ আগস্ট) জুডিসিয়াল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। নিশ্চিত করেন চন্দনাইশ থানা আদালত সেরেস্তা।
আদালত সুত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার সডকে ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সোমবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উত্তর বাগিচারহাট সংলগ্ন নাজের কোম্পানি কার ওয়াশিং এর সামনে অভিযান চালিয়ে জাকারিয়াকে আটক করে চন্দনাইশ থানা পুলিশ।
এ সময় তার হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপটি (ঢাকা মেট্রো-১৫-০৪৬৩) জব্দ করা হয়।
এব্যাপারে চন্দনাইশ থানার ওসি মো. নাসির উদ্দীন সরকার বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হলে আদালত তাঁকে কারাগারে প্রেরণ করেন।








