নিউজটি শেয়ার করুন

চন্দনাইশে ১৯ কোটি টাকার সড়ক উদ্বোধন

চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার দেওয়ানহাট, বৈলতলী বরমা ধামাইর হাট ৮৩৫ ফিট আর.সি.সি ঢালাই সহ দৈর্ঘ ১৬.২০কিঃমিঃ সড়কের আনুষ্টানিক ভাবে শুুভ উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৈৗধুরী।সড়কের ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি ১৯ লাখ ৩২ হাজার ৬৮২ টাকা। আজ ৪ সেপ্টম্বর শুক্রবার বিকেলে আনুষ্টানিক ভাবে উদ্বোধন শেষে দোহাজারী পৌরসভার দেওয়ানহাট থেকে কাজ শুভ উদ্বোধন মাধ্যমে শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রেজাউন্নবী, উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, ঠিকাদার শহীদুল ইসলাম, দোহাজারী তদন্তকেন্দ্রের ইনচার্জ মো আবদুল হালিম, উপজেলা আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান আহামদুর রহমান, বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আনোয়ার মোস্তফা চৌধুরী দুলাল, এডভোকেট দেলায়ার হোসেন, প্রবাসী আওয়ামী পরিষদের সদস্য মো ইদ্রিস মিয়া.মো সাইফুল ইসলাম, মওলানা আহহমদ হোসেন মিসবাহ উদ্দিন খান ভুট্ট, মো খোকন, বদিউল আলম মো রুভেল হাজী শহীদুল ইসলাম প্রমুখ।
মুনাজাত পরিচালনা করেন দেওয়ান হাট পুর্ব জামে মসজিদের পেশ ইমাম মওলানা আহামেদ হোসেন।