চন্দনাইশ উপজেলার দোহাজারী তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চোলাই মদ পাচারকালে ২০ লিটার চোলাই মদ সহ মোঃ জসিম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) রাত ৯ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চাগাচর রাস্তারমাথা সংলগ্ন কবরস্থানের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক জসিম কর্ণফুলি থানার খুইজ্জারটেক এলাকার মোঃ মনির আহম্মেদের ছেলে।
দোহাজারী তদন্ত কেন্দ্র ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়া জানান, “মদ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চাগাচর রাস্তার মাথা সংলগ্ন কবরস্থানের সামনে থেকে ২০ লিটার চোলাই মদসহ মোঃ জসিমকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে জানায় মদগুলো বান্দরবান জেলা থেকে গাড়ি বদল করে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিল সে।
আটককৃত জসিমকে চন্দনাইশ থানায় নেয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।








