নিউজটি শেয়ার করুন

চন্দনাইশে ২০ হাজার পিস ইয়াবাসহ ২যুবক আটক

ctg news

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশে ২০ হাজার পিস ইয়াবা সহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এইসময় মাদক বহনকারী হাইলাইট সুপার প্রাডো ঢাকা মেট্রো ঘ১১-৪১২৮ গাড়ি জব্দ করা হয় ।

রবিবার(২৮ ফেব্রুয়ারী) সকাল ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনসার্জ মোঃ আবদুল হালিম সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে দোহাজারী সিটি সেন্টারে সামনে চেক পোস্ট বসিয়ে গাড়ি থামাতে বললে ড্রাইভার পুলিশকে পাশ কাটিয়ে দ্রুত চলে যায়।

পুলিশ গাড়িটি  ধাওয়া করে উপজেলার বরমা সড়কে আটক করে।

এইসময় গাড়ি তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করা হয়।

আটককৃত যুবক হলো নারায়ণগঞ্জ জেলার ওমরপুর ৫নং ওয়াডের আবুল কালামের ছেলে মোক্তার হোসেন(৩১), এবং  নারায়ণগঞ্জ জেলার আদমজী ৬ নং ওয়ার্ডের মোস্তাক আহমেদের ছেলে রিয়াজ আহমদ (২৬)।

এই বিষয়ে দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনসার্জ আব্দুল হালিম বাদি হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনি মামলা রুজু করেন ।

চন্দনাইশ থানার অফিসার ইনসার্জ ওসি নাছির উদ্দীন সরকার ঘটনার সত্যতা শিকার করেন, এবং আটককৃত দের বিরুদ্ধে মাদক আইনি মামলার রুজু করে আদালতে সোপর্দ করেছে বলে জানান।