Site icon CPLUSBD.COM

চন্দনাইশে ২৩ মামলার আসামী গ্রেফতার

চন্দনাইশে ২৩ মামলার আসামী গ্রেফতার

ছবি: সিপ্লাসবিডি.কম

চন্দনাইশ প্রতিনিধিঃ  চন্দনাইশ থানা পুলিশের অভিযান চালিয়ে ২৩ মাামলার পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার করেন।

বুধবার( ১৩ অক্টোবর) ভোর রাতে চন্দনাইশ থানার এস মাজাহার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শঙ্খর কুল এলাকায় অভিযান চালিয়ে জকরিয়া নামের  জি,আর ও সি,আর সহ ২৩ মামলার পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী কে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত জকরিয়া উপজেলার পুর্বধোপাছড়ি এলাকার মৃত আলী আহামদের ছেলে।

অন্যদিকে জি,আর পরোয়ানাভুক্ত আসামী  বরকল ইউনিয়নের কানাইমাদারী এলাকার নাজিম উদ্দিনের  ছেলে মেহেদী হাসান কে গ্রেফতার করেছে চন্দনাইশ থানা পুলিশ।

এ ব্যাপারে চন্দনাইশ থানায় যোগাযোগ করলে ওসি নাছির উদ্দিন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।