চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই জাকির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে দোহাজারী পৌরসভার সিঙ্গার শো-রুমের সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জনকে গ্রেফতার করেছে । এসময় ইয়াবা বহন কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক, রেজি নং-ঢাকা মেট্রো-ড-১১-৯৪৪১ জব্দ করা হয় । গ্রেফতার কৃতরা হল,মোঃ রিদুয়ান(২০), পিতা-মোহাম্মদ করিম, পাইশ্যাখলী মুসলিম নগর(ড্রাইভার রিদুয়ানের বাড়ী), মোঃ নুরুল আজিম(৩১), পিতা-মোঃ কামাল হোসেন, -উত্তর লেক্ষারচর সিকলঘাট মাঝের পাড়া(আজিমুলের বাড়ী), চিরিংগা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, মুহাম্মদ রুবেল(২৯), পিতা-মোস্তাফিজুর রহমান, নেয়াজির পাড়া(রুবেলের বাড়ী), লোহাগাড়া,চট্টগ্রাম । এ বিষয়ে যোগাযোগ করা হলে চন্দনাইশ থানার ওসি নাছির উদ্দিন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
চন্দনাইশে ৩০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

ছবি: সিপ্লাস
