নিউজটি শেয়ার করুন

চন্দনাইশে ৩৩ জনকে ১৬ হাজার ৯’শ ৪০ টাকা জরিমানা

চন্দনাইশে ৩৩ জনকে ১৬ হাজার ৯’শ ৪০ টাকা জরিমানা
চন্দনাইশ প্রতিনিধিঃ মাঠপর্যায়ে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে করতে চন্দনাইশ উপজেলা প্রশাসন। গত ১ জুলাই থেকে উপজেলার ২টি পৌরসভা ও ৮ টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিন-রাত সমানতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন।
এরই ধারাবাহিকতায় লকডাউনের ষষ্ঠ দিনে গত ৬ জুলাই (মঙ্গলবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৩ টি মামলায় ১৬ হাজার ৯’শ টাকা ৪০ জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম উপজেলার বরকল ও মৌলভীবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পথচারী মাস্ক পরিধান না করায়, অপ্রয়োজনে মোটর বাইক ব্যবহার ও যন্ত্রচালিত যানবাহন চালানোর কারণে চালকসহ ৭টি মামলায় ৭ জনকে ১ হাজার ৭’শ ৯০ টাকা জরিমানা করেন।
অপরদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন উপজেলা সদর, গাছবাড়িয়া কলেজ গেইট, দোহাজারী পৌরসভা সদর, বাগিচাহাট, খান হাট, বদুর পাড়া রাস্তার মাথা, বাদামতল, রৌশনহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখা, পথচারী মাস্ক পরিধান না করায়, অপ্রয়োজনে মোটর বাইক ব্যবহার ও সিএনজি চালিত অটোরিক্সা চালানোর কারণে চালকসহ ২৬ টি মামলায় ২৬ জনকে ১৫ হাজার ১’শ ৫০ টাকা জরিমানা করেন।