নিউজটি শেয়ার করুন

চন্দনাইশে ৪ দোকানে দুর্ধর্ষ চুরি

চন্দনাইশে ৪ দোকানে দুর্ধর্ষ চুরি

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশে ৪ দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

মঙ্গলবার গভীর রাতে দোহাজারী পৌর সভার দেওয়ান হাটের মোড়ে এ ঘটনা ঘটে।

জানাযায়, একটি সংঘবদ্ধ চোরের দল দল মঙ্গলবার গভীর রাতে মো. করিমের পরিচালিত মরজান ইভেন্ট ষ্টোরের টিন কেটে ভিতরে প্রবেশ করে নগদ ৩ হাজার ৬০০ টাকা ও ৪৫ হাজার টাকা মুল্যের ১৬ পিস আলোক সজ্জা বাতি, মারুপ ষ্টোর থেকে নগদ ৪ হাজার টাকা, ওয়াইফাই টেলিকম থেকে কম্পিউটারসহ প্রায় ১ লাখ টাকার মালামাল, রহিমের গোডাউন থেকে মাছের অক্সিজেন ও মাছের ওষুধ নিয়ে যায়।

খবর পেয়ে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই আলাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here