নিউজটি শেয়ার করুন

চন্দনাইশে ৫টি অবৈধ ইটভাটা ধ্বংস করলো পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন

চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে হাইকোর্টের নির্দেশে চলমান পরিবেশ অধিদপ্তরের অভিযানে উপজেলায় হাশিমপুর ইউনিয়নের বাগিচাহাট হয়রত আলী শাহ মাজার সংলগ্ন এলাকার ৩য় বারের মতো অবৈধ ৫টি ইটভাটা ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসন।

পর্যায়ক্রমে উপজেলার সকল অবৈধ ইটভাটা ধ্বংস করার কথা জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযানে চন্দনাইশ উপজেলার হাশিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কর্তৃপক্ষ।

ভেকু মেশিন ও ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রেজওয়ানা আফরিন ও চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ মোজাহীদ এর নির্দেশে ইটভাটার কাঁচা ইট ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে ধ্বংস করে।

ইট পোড়াবার জন্য সাঁজিয়ে রাখা পুরো ভাটা ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রেজওয়ানা আফরিন নেতৃত্বে অভিযানে এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের সহকারি পরিচালক শেখ মোজাহীদ, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের গবেষণাগার সহকারী মো. মাহমুদুল হাসানসহ র্যাব-৭, থানা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মী ও চন্দনাইশ প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন