নিউজটি শেয়ার করুন

চন্দনাইশে ৫৫ পিস ইয়াবাসহ ২ যুুুবক আটক

চট্টগ্রামের চন্দনাইশ থানার পুলিশ শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার হাশিমপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে ৫৫ পিস ইয়াবাসহ মোঃ পারভেজ(২১) ও মোঃ ইউনুছ (৩৩) নামে দুই যুবককে আটক করেছে।
আটকৃতদের মধ্যে মোঃ পারভেজ উত্তর হাশিমপুর সৈয়দাবাদ এলাকার বাট্টি মিয়ার বাড়ির আবু জাফরের পুত্র। অপর আসামী মোঃ ইউনুচ চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়িয়া বদুরপাড়া এলাকার হাজী আবুল হোসেনের বাড়ির হাজী আবুল হোসেনের পুত্র।
চন্দনাইশ থানার এসআই খাজু মিয়া জানান, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্ত্তীর দিকনির্দেশনায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এএসআই মোঃ নজরুল ইসলাম ও সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় হাশিমপুর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে ৫৫ পিস ইয়াবাসহ ওই দুই যুবককে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় ১টি মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।