চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশে নজির আহম্মদ (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছেন।
গেল ২৬ জুন সকাল ৭টায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ হারলা কাজে বেরিয়ে আর বাড়িতে ফিরেননি। নিখোঁজ নজির আহম্মদ ওই এলাকার মৃত নুরুল ইসলামের বড় ছেলে।
নজির আহম্মদের ছোট ভাই মোঃ ফেরদৌস বলেন, আমার বড়ভাই রাজমিস্ত্রির সঙ্গে হেলপারের কাজ করেন। প্রতিদিনের মতো গত ২৬ জুন শনিবার সকালে তিনি কাজে বের হন। তবে সেদিন সন্ধ্যায় আর বাড়ি ফিরেন নি। রাতভর এদিক ওদিক খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাওয়া যায়নি। পরদিন থানায় এসে পুলিশকে বললে নিখোঁজ ডায়েরি নেয়।
চন্দনাইশ থানার এসআই উপন বড়ুয়া বলেন, নিখোঁজ ব্যক্তির মোবাইল ট্র্যাকের জন্য আবেদন করেছি। ওটা পেলে তিনি শেষ পর্যন্ত কোথায় ছিলেন জানা যাবে৷ আশা করছি বিষয়টি দ্রুত সমাধা হবে।








