চন্দনাইশ প্রতিনিধিঃ ”গাছ লাগান, পরিবেশ বাঁচান। মুজিববর্ষের অঙ্গীকার ,দেশ হবে সবুজের সমাহার।“ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ প্রতিটি ইউনিটকে বৃক্ষরোপণ করার নির্দেশনা দিয়েছেন।
তারই পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে চন্দনাইশ উপজেলার অন্তর্গত ধোপাছড়ি ইউনিয়ন ছাত্রলীগ।
বুধবার (১৮ আগষ্ট) ধোপাছড়ি ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে প্রথম ধাপে ধোপাছড়ি ইউনিয়ন এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, ও সড়কে অর্ধ শতাধিক চারা গাছ রোপণ করা হয়েছে।
এ সময় চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সদস্য, মোঃ হোসেনুর জামান শাউন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ, যে সব কর্মসূচি নির্দেশনা, দিয়ে থাকে , সে সব কর্মসূচি আমরা পালন করি, এবং আগামীতেও আমাদের সকল কর্মসূচি চলমান থাকবে।
বাংলাদেশ ছাত্রলীগ, ধোপাছড়ি ইউনিয়ন শাখার বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ আহবায়ক কমিটি’র সদস্য মোঃ হোসেনুর জামান শাউন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা, আব্দুল্লাহ আল নোমান, ধোপাছড়ি ইউনিয়ন ছাত্রলীগ নেতা সৌরভ বড়ুয়া, মিনহাজুল আবেদিন, রিফাত, ইমরান, রাশেদ, মোরশেদ, সবুজ, সাজ্জাদ, ইসমাইল, আজিজ, সাইমন, সাইদ সহ প্রমুখ।








