চন্দনাইশ প্রতিনিধি: করোনা ভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে গৃহবন্দী থাকা চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকার এক হাজার দুইশত পরিবারের মাঝে চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীরের ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তা (চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ) প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা সদরস্থ তাঁর বাসভবনে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম উদ্ভোধন করেন ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, থানা অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্ত্তী, চন্দনাইশ প্রেস ক্লাব সভাপতি এডভোকেট মোঃ দেলোয়ার হোসেন হোসেন প্রমূখ।
এছাড়া চন্দনাইশ-সাতকানিয়া আংশিক আসনের ১৪ ইউনিয়ন ও দুই পৌরসভায় তিন হাজার দুইশ পরিবারের মাঝে এম.পি নজরুলের ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণসহায়তা প্রদান করা হয়।








