নিউজটি শেয়ার করুন

চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ১২০ পরিবারে খাদ্যদ্রব্য বিতরণ

চন্দনাইশ প্রতিনিধি: নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশেও এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। করোনা ভাইরাসের কারণে সারা দেশ প্রায় লকডাউন। একারনে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে অতিদরিদ্র শ্রমজীবী পরিবারের মানুষগুলো, যারা দিন আনে দিন খায়। পরিবারের তিন বেলা পেটের ভাতের জোগান কিভাবে দেবেন, সেই চিন্তায় দিন কাটাচ্ছেন অসহায় মানুষগুলো।

করোনা ভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতির কারনে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের খাবারের দুশ্চিন্তা দূর করতে চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ উদ্যোগে অতিদরিদ্র শ্রমজীবী পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আটা ও পেঁয়াজসহ প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে।

চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি ও চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহানের অনুপ্রেরণায় চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুউদ্দীন মোহাম্মদ মানিক, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের দেলোয়ার হোসেন, গাছবাড়িয়া সরকারী কলেজ ছাত্রলীগ নেতা ইফতেখারুল ইসলাম চৌধুরী মাহিনের যৌথ অর্থায়নে চন্দনাইশ উপজেলা মোট ১২০টি হত দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরন করা হয়।

এ সময় সাইফুদ্দিন মানিক বলেন ” বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী দেশের যেকোন দূর্যোগকালীন সময়ে সবসময় মানুষের পাশে ছিল।তারই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের সামর্থ্যানুযায়ী ত্রান দেওয়ার চেষ্টা করেছি।সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছি”