নিউজটি শেয়ার করুন

চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হলেন আসিফ

চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হলেন আসিফ

সিপ্লাস ডেস্ক: চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হলেন আওয়ামী পরিবারের সন্তান আসিফ।

শুক্রবার (২৫ জুন) দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম বোরহান উদ্দীন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহেরের স্বাক্ষরিত কমিটি অনুমোদন দেওয়া হয়।

চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের নর্ব নিবাচিত আহ্বায়ক মোঃ মাঈনুর রহমান আসিফ বলেন, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগকে একটা সুসংগঠিত সুশৃঙ্খল ইউনিট হিসাবে গড়ে তুলবো। আমার বাবা আলহাজ্ব নাছির আহমেদ মেম্বার জোয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি, পর পর ৩ বার ইউনিয়ন পরিষদের মেম্বার, কাঞ্চনাবাদ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ৬বার নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য, বাদামতল ব্যবসায়ী সমিতি সাবেক সভাপতি।

যিনি রাজনীতি করেছেন বঙ্গবন্ধুর আদর্শে। চন্দনাইশ জোয়ারা- কাঞ্চনাবাদে এক সময় এলডিপির দূর্ঘ ছিলো। সেখানে আওয়ামী লীগ করাটা অতি সহজ ছিল না। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের সকল নির্বাচনে আমার বাবার ভূমিকা ছিল অপরিসীম। হামলা, মামলাতে জর্জরিত ছিল আমার পরিবার।

২০০১ নির্বাচনের পর বড় ভাই ছাত্রলীগ নেতা আবিদুর রহমান বিএনপির মামলায় দেশ থেকে পলাতক ছিল দীর্ঘ ১২ বছর। মামলা তুলে নেওয়ার পর ওনি দেশে আসতে পেরেছেন। মেজ ভাই নবীদুর রহমান মুন্না জোয়ারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নির্বাচিত সভাপতি। তখন সাধারণ সম্পাদক ছিল সুদল বড়ুয়া ছোটন। বর্তমান দুবাই ও উত্তর আমিরাতের যুগ্ন সাধারণ সম্পাদক।

আমি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ছিলাম এবং ২নং জোয়ারা ৯নং ওয়ার্ডের ২০১১ সালে সভাপতি এবং আরমান খান আপন সাধারণ সম্পাদক। রাজনীতির হাতে খড়ি ২০০৯ সাল অষ্টম শ্রেনীতে থাকা অবস্থায়।