নিউজটি শেয়ার করুন

চন্দনাইশ চর বরমা ব্লাড ব্যাংক এর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা

চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার ৫নং বরমা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মধ্যম চর বরমা ঈদগা মাঠে সমাজিক সংগঠন চর বরমা ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৮ আগষ্ট শুক্রবার দিনব্যাপী গাইনি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা সেবা, ব্লাডগ্রুপ নির্নয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

রক্ত দিন, জীবন বাচান, আমরা হব রক্তদাতা, জয় হবে মানবতা, এ স্লোগানকে সামনে রেখে চর বরমা ব্লাড ব্যাংক এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চর বরমা ৯নং ওয়ার্ডের মেম্বার শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাহাঙ্গীর আলম ও ফরমান উল্লাহ এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরমা উচ্চ বিদ্যালয়েয় প্রধান শিক্ষক এস.এম. ছৈয়দ হোসেন, প্রবাসক রবিউল হুসাইন, কুতুব উদ্দিন, বাহাদুর খান, নুর হোসেন, আমির খান, সাবেক মেম্বার আনিসুল হক।

অত্র সংগঠনের সিনিয়র সদস্য ফরমান উল্লাহ জানান দিন ব্যাপী এলাকার প্রায় ৩ শতাধিক রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্নয় করা  হয় । আগামীতে আরো সমাজিক কার্যক্রম ও সেবা মুলক কাজ চালিয়ে যাবে এই সামাজিক সংগঠন।