নিউজটি শেয়ার করুন

চন্দনাইশ জাতীয় গীতা পরিষদ: গোপাল কৃষ্ণ সভাপতি, কৃষ্ণ কার্যকরি সভাপতি ও সৈকত সাধারণ সম্পাদক নির্বাচিত

চন্দনাইশ প্রতিনিধি: দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ ঘোষকে সভাপতি,বরমা যুবলীগের আহবায়ক কৃষ্ণ চক্রবর্ত্তীকে কার্যকরি সভাপতি ও উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক সৈকত দাশ ইমনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ চন্দনাইশ উপজেলা কমিটি গঠন হয়েছে।

শুক্রবার(১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চন্দনাইশ পৌরসভার কাতপাড়া শ্রী শ্রী জ্বালাকুমারী মাতৃমন্দির প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ চন্দনাইশ উপজেলার বর্ধিত সভা শেষে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ উপজেলার আহ্বায়ক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী টিটোর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভার শুভ উদ্বোধন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি বলরাম চক্রবর্ত্তী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ সভাপতি তপন চক্রবর্ত্তী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সত্যপদ তালুকদার বাবলা, বিশেষ অতিথি উপজেলা পূজা উদযাপন পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ চক্রবর্ত্তী।

উপজেলা জাতীয় গীতা পরিষদের সদস্য সচিব সাংবাদিক সৈকত দাশ ইমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দোহাজারী পৌরসভা জাতীয় গীতা পরিষদের সভাপতি গোপাল কৃষ্ণ ঘোষ, সাধারণ সম্পাদক ভবতোষ শীল, চন্দনাইশ পৌরসভার সাধারণ সম্পাদক সুজন বিশ্বাস, বরকল ইউনিয়ন সভাপতি রিংকু বৈদ্য, সাধারণ সম্পাদক পুলক ভট্টাচার্য্য, বরমা ইউনিয়ন সভাপতি রাজীব আচার্য্য, সাধারণ সম্পাদক রাজু দেব ছোটন, সাতবাড়ীয়া ইউনিয়ন আহ্বায়ক শিমুল পাল, বিকাশ তালুদার প্রমুখ।

বক্তারা হিন্দু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here