Site icon CPLUSBD.COM

চন্দনাইশ থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত নারীসহ ৪ আসামী গ্রেফতার

চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জিআর মামলায় পরোয়ানাভুক্ত নারীসহ চার জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন সরকারের নেতৃত্বে এসআই নিমাই চন্দ্র পাল, এসআই মোঃ নাছির উদ্দিন ভূঞা, এএসআই মোঃ কামরুজ্জামান, এএসআই ছোটন চন্দ্র দাস ও সঙ্গিয় অফিসার এবং ফোর্সের সহায়তায় ২৫ আগস্ট সকাল ৮টা থেকে ২৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত চন্দনাইশ থানার বিবিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর মামলার পরোয়ানাভূক্ত নারীসহ চার জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃতরা হলেনঃ- চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া সৈয়দ মোহাম্মদ পাড়া এলাকার খোরশেদ আলমের স্ত্রী তাসমিন আক্তার (২৫), পশ্চিম কানাইমাদারী এলাকার আব্দুল মান্নানের ছেলে মোঃ জাবেদ হোসেন (২৭), দোহাজারী পৌরসভার পশ্চিম জামিজুরী এলাকার মৃত নজির আহম্মদের ছেলে মোঃ শাহ আলম (৪০) ও পাঠানদন্ডি এলাকার মোঃ কাশেম সওদাগরের ছেলে মোহাম্মদ শফিকুল ইসলাম।

পরোয়ানাভুক্ত আসামী আটকের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন সরকার বলেন গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।