Site icon CPLUSBD.COM

চন্দনাইশ থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৪

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা ও চন্দনাইশ পৌরসভায় অভিযান পরিচালনা করে চার আসামিকে গ্রেফতার করেছে চন্দনাইশ থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্তীর নেতৃত্বে চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

অভিযানে পুলিশ আক্রান্ত মামলার সন্দিগ্ধ আসামী চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ডের গাছবাড়িয়া সিকদারপাড়া এলাকার জাহেদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম বাবু ওরফে মাইকেল বাবু (২৩) কে গ্রেফতার করা হয়।

অপর দিকে নিয়মিত মামলার আসামী দোহাজারী পৌরসভার চাগাচর ১নং ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আবদুল করিম (৪০) ও আবদুর রহিম (৪২) এবং চাগাচর শঙ্খনদীর দক্ষিণ পাড় এলাকার মৃত আহমদ শফির ছেলে নুর মোহাম্মদ (২৮) কে গ্রেফতার করা হয়। আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্তী বলেন, ‘গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।