চট্টগ্রামের চন্দনাইশ থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৭ জন আসামীকে আটক করেছে।
থানা সূত্রে জানা যায়, এসআই মোজাম্মেল হোসেন, এসআই আতিক উল্যাহ, এসআই বাবুল মিয়া, এএসআই নজরুল ইসলাম, এএসআই আতিকুর রহমান ও এএসআই কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৮ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এ আসামীগুলোকে আটক করেছে। আটককৃতদের মধ্যে জিআর মামলার পরোয়ানাভুক্ত ১১ জন, সিআর মামলার পরোয়ানাভুক্ত একজন, নিয়মিত মামলার একজন আসামী এবং জুয়া খেলার অপরাধের ৫ জন আসামী রয়েছে।
আটককৃতরা হলেন- জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী পূর্ব জোয়ারা এলাকার হাজী সিরাজুল ইসলামের ছেলে মোঃ রফিকুল ইসলাম মিন্টু (৪৫), জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী সাতবাড়িয়া পলিয়াপাড়া এলাকার মোঃ ইউনূছের ছেলে মোঃ শাকিব (২৭), দক্ষিণ কাঞ্চননগর এলাকার প্রয়াত আব্দুল মাবুদের ছেলে সিহাব উদ্দিন (৪৯), ধোপাছড়ি এলাকার আব্দুল রশিদের স্ত্রী রুপুনী আক্তার (৪৫), পূর্ব ধোপাছড়ি এলাকার প্রয়াত আসহাব উদ্দিনের ছেলে মোঃ আবু তৈয়ব ওরফে বাচা (৪৭), একই এলাকার মঞ্জুর আলমের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২০), উত্তর হাশিমপুর ছৈয়দাবাদ এলাকার গুনু মিয়ার ছেলে জুনু ফকির (৫৬), তার স্ত্রী নুর নাহার (৪৭), তার মেয়ে মনোয়ারা বেগম (৩৩) ও ছেলে মঞ্জুর আলম (২৮), সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী দোহাজারী এলাকার জামাল আহম্মদের ছেলে মোহাম্মদ আলী (৩২), নিয়মিত মামলার আসামী হাশিমপুর খুনিয়া পাড়া এলাকার প্রয়াত ফয়েজ আহম্মদের ছেলে মোঃ শামসুল আলম (৬০)। এছাড়া জুয়া খেলার অপরাধে পশ্চিম বৈলতলী এলাকার প্রয়াত মনির আহম্মদের ছেলে মোঃ আব্বাছ (৩২), একই এলাকার বজল আহম্মদের ছেলে মোঃ আবছার (২৮), বাতাজুরী এলাকার প্রয়াত আব্দুল মজিদের ছেলে মোঃ রুবেল (২৬), একই এলাকার প্রয়াত দীলিপ দাশের ছেলে রাজিব দাশ (৩২), মৃদুল দে’র ছেলে অভি দে (২৩)।
১৭ জন আসামী আটকের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্ত্তী বলেন, আটক আসামীদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।








