চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ পৌরসভা বিশ্বব্যাংকের সাহায্যপুষ্ঠ উন্নয়ন প্রকল্প (এমজিএসপি) প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ায় প্রকল্পের পরিচালকের দপ্তর কর্তৃক মনোনীত ৭ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ টিম চন্দনাইশ পৌরসভায় ২২ আগষ্ট (রবিবার) সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত একটি ওয়ার্কশপের আয়োজন করেন।
উক্ত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার তিনজন কাউন্সিলর, পৌর সচিব, প্রকৌশল বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিবৃন্দ ও বিশেষজ্ঞ দলের দলনেতা প্রকৌশলী সুধীর কুমার শর্মাসহ বিভিন্ন বিভাগের ৭ জন বিশেষজ্ঞ।
সভায় সকলের মতামতের ভিত্তিতে চন্দনাইশ পৌরসভাকে নান্দনিক পৌরসভায় উন্নীত করার জন্য একটি ব্যাপক কর্মযজ্ঞ পরিকল্পনা গৃহীত হয়। উক্ত প্রকল্প বাস্তবায়ন হলে আগামী ৪ বছরের মধ্যে চন্দনাইশ পৌরসভা আধুনিক সকল সুবিধা সম্বলিত একটি নান্দনিক পৌরসভায় রূপান্তরিত হবে।
পৌর মেয়র তাঁর সমাপনী বক্তব্যে উক্ত প্রকল্প বাস্তবায়নে পৌরসভার সকল শ্রেণীর পেশার নাগরিকদের সাহায্য সহযোগিতা কামনা করেন এবং চন্দনাইশ পৌরসভাকে উক্ত প্রকল্প অন্তর্ভুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

