নিউজটি শেয়ার করুন

চন্দনাইশ পৌরসভা নির্বাচনে এলডিপি প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

চন্দনাইশ প্রতিনিধি: আসন্ন পৌরসভা নির্বাচনে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চন্দনাইশ পৌরসভা নির্বাচন।

পৌর নির্বাচনকে সামনে রেখে সোমবার (১১ জানুয়ারি) মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবিরের পক্ষে নির্বাচন অফিসে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাবেক মেয়র আইয়ুব কুতুবী ও পৌর এলডিপি’র সাধারণ সম্পাদক আকতার হোসেন।

রিটানিং অফিসার কর্তৃক গত ৪ জানুয়ারি গণ-বিজ্ঞপ্তি প্রকাশের পর গত বৃহস্পতিবার প্রথম মনোনয়ন ফরম বিতরণ শুরু করেন। আগামী ১৭ জানুয়ারি মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

১৯ জানুয়ারি বাছাই, ২৬ জানুয়ারি প্রত্যাহারের পর প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী প্রচারণা শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন করবেন বলে জানান সভাপতি আইনুল কবির।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমরা এলডিপির একক প্রার্থী হিসেবে আমি চন্দনাইশের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব ডক্টর কর্নেল অলি আহম্মেদ বীর বিক্রম সাহেবের ছাতা প্রতীক নিয়ে নির্বাচন করবো।