নিউজটি শেয়ার করুন

চন্দনাইশ পৌরসভা নির্বাচনে ২ মেয়র ও ৪ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুই ও সাধারণ আসনে চার কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) শেষ দিনে তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

মনোনয়ন প্রত্যাহারকারী মেয়র প্রার্থীরা হলেন- মোঃ ইখতিয়ার হোসেন ও চেমন আরা বেগম। কাউন্সিলর পদে ৩নং ওয়ার্ডের মোঃ আবুল কালাম, ৬ নং ওয়ার্ডের আবু তাহের ও আবু জাফর, ৮ নং ওয়ার্ডের মোঃ নুরুন্নবী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

বর্তমানে পৌরসভা নির্বাচনে ৪ মেয়র, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন ও সংরক্ষিত ৩টি আসনে ৯ জন প্রার্থী রয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চন্দনাইশ উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, আগামীকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে এগারটায় কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। স্বতন্ত্র দুই জন মেয়র প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় চার মেয়র প্রার্থী তাঁদের দলীয় প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামি ১৪ ফেব্রুয়ারী চন্দনাইশ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।