Site icon CPLUSBD.COM

চন্দনাইশ পৌরসভা নির্বাচনী প্রচারণায় হামলা, নারীসহ আহত ৬

সিপ্লাস প্রতিবেদক:  চন্দনাইশ পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের জোয়ারা হিন্দুপাড়া রোডে কাউন্সিলর প্রার্থী অজয় দত্তের নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন তমা দাশ (২৪), ইমন ঘোষ (২০), মিন্টু দত্ত (৭০), নয়ন সাত্তার (১৯) ও সুপর্ণা দত্ত (৩০),মানিক (২৬), দ্বীপ চৌধুরী (৩০)। তাদের চন্দনাইশ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী অজয় দত্ত বলেন, ‌‘আমি নির্বাচনী প্রচারণায় বের হলে আমার বাড়ির সামনে আরেক কাউন্সিলর প্রার্থী সুজয় সরকার পূর্বপরিকল্পিতভাবে বহিরাগতদের নিয়ে হামলা চালায়। এতে আমার কয়েকজন কর্মী আহত হয়।

চন্দনাইশ থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।