নিউজটি শেয়ার করুন

চন্দনাইশ প্রতি জুম্মার নামাজের সময় অভিনব কায়দায় দোকানে চুরি

চন্দনাইশ প্রতিনিধিঃ  চন্দনাইশ উপজেলা সদর দোহাজারী, বাগিচারহাট,গাছবাড়িয়া খানহাট, কাঞ্চন নগরে প্রতি শুক্রবারে দোকান চুরির ঘটনা ঘটে । আমাদের মুসলিম সম্প্রদায়ের প্রতি শুক্রবার পবিত্র জুমার নামাজের সময় আধঘন্টা নামাজের জন্য বিরতি নেয়।
এসময় চোরচক্র অভিনব কায়দায় তার হাতের টেকনিকে বিভিন্ন ধরনের দোকানে চুরির কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এই চোর তার দক্ষতার সাথে দুই তিন মিনিটে দোকান চুরি করতে সক্ষম হয়।
চন্দনাইশ উপজেলা কাঞ্চননগর, বাদামতল স্টেশন রোডে মা ষ্টোর নামক একটি মোবাইলের দোকানে চুরির ঘটনাটি সিসি ক্যামেরা ভিডিও রয়েছে। ঐ এলাকায় ভিডিও দইখা ঐ চোরকে চিনতে পারছে না।
এই দোকানের মালিক মোঃ মানিক হাসান জানায় তার পাঁচটা মোবাইল ৩০হাজার টাকার মোবাইল কার্ড নগদ টাকাসহ মোট ৬লক্ষ টাকা চুরি করে। চোরটা কে চিহ্নিত করে আইনের আওতায় আনলে সকল ব্যবসায়ী উপকৃত হবে।
এই ব্যাপারে চন্দনাইশ থানায় ভিডিওসহ একটি চুরির অভিযোগ দেওয়া হয় এই বিষয়ে চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ জনাব কের্শব চক্রবর্তী জানান, একটি অভিযোগ পেয়েছেন এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।