চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশে বরকল ইউনিয়নে সমাজ সেবী সংগঠন প্রবাসী ফোরামের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে প্রবাসী ফোরামের উদ্যোগে ফ্রী অক্সিজেন সেবা, উদ্বোধন ও বৃক্ষ রোপন কর্মসুচি পালন ব্যালাড ব্যংকের লোগোর উম্মোচন করা হয়।
বুধবার বিকেলে উপজেলার কানাইমাদারী কদেরিয়া সুন্নিয়া মদ্রাসার হল রুমে ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা এম এ ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সি,এমপির সাবেক টিম লিডার মানবিক পুলিশ ইউনিট শওকত হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,উপজেলা করোনা রোগি দাফন কাফন প্রধান সমন্বয়ক গাওসিয়া কমিটির সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী ,প্রবাসী ফোরামের উপদেষ্টা মুহাম্মদ মোহছেন আলী, এতে অন্যনদের মাঝে উপস্থিত ছিলেন আনসারুল হক আনসার, সরেওয়ার কামাল বাবুল, সংগঠনের অন্যনদের উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ ইলিয়াছ মিয়া, সহ-সাধারণ সম্পাদক সালামত উল্লাহ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, দপ্তর সম্পাদক মোঃ জয়নুল আবেদীন চৌধুরী, সহ প্রচার সম্পাদক সরওয়ার ভুইয়া, সিনিয়র সদস্য আব্দুল মুবিন, সিনিয়র সদস্য মিজানুর রহমান, সিনিয়র সদস্য নুরুল হাকিম, সিনিয়র সদস্য মোঃ ফরিদ উদ্দীন, সিনিয়র সদস্য মোঃ মুখতার হোসেন, সদস্য কামাল উদ্দীন , আমিনুল ইসলাম, প্রমুখ।








