নিউজটি শেয়ার করুন

চন্দ্রঘোনার মিশন এলাকায় ত্রাণ পেলো দরিদ্ররা

কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের মিশন এলাকায় রাঙ্গামাটি জেলা পরিষদের ত্রাণ বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে এ ত্রাণ বিতরণ করেন, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি।

চন্দ্রঘোনা ইউপি সদস্য মো. মাইন উদ্দিনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালন ডা. প্রবীর খিয়াং, চন্দ্রঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিপ্লব মারমা, কাপ্তাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক নূর হোসেন মামুন সহ আরও অনেকে।

চন্দ্রঘোনা ইউপি সদস্য মো. মাইন উদ্দিন উদ্দিন বলেন, আমি সকলের তালিকা করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌছে দিচ্ছি। যারা গরিব অসহায় তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে বেশি।

চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি বলেন, করোনা প্রতিরোধে আমরা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌছে দিচ্ছি। আপনারা বাড়িতে থাকুন। কেউ বের হবেননা। আমাদের সকলের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়িতে থাকা জরুরী।