রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লাল মিয়া সওদাগর বাড়ি সড়কের সিসি ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জালাল উদ্দীন, ইউপি সদস্য মো. রেজাউল করিম, স্মরণ বড়ুয়া, ২নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গণি, স্থানীয় মাষ্টার ফজল আহম্মদ, মো. জাফর, মো. তালেব, মো. আক্তার প্রমুখ।
উল্লেখ্য লাল মিয়া সড়কের বেহাল পরিস্থিতিতে স্থানীয়রা দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছিল। স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে এটি অবশেষে সংস্কার হতে যাওয়ায় এলাকার মানুষ স্বস্তী প্রকাশ করেছেন।








