রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা যুব সংগঠনের আয়োজনে মরহুম হাজী রাজা মিয়া চৌধুরী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান চন্দ্রঘোনা বনগ্রাম জুমপাড়া মাঠে বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সদস্য ইলিয়াছ কাঞ্চন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষক লীগের উপদেষ্টা ও জাতীয় পুরস্কার প্রাপ্ত মৎস্য খামারী এরশাদ মাহমুদ।
ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মাহমুদুল হাসান বাদশা, সাংবাদিক সম্পাদক জগলুল হুদা, চন্দ্রঘোনা অটোরিকশা চালক সমবায় সমিতির সভাপতি মো. ইয়াকুব, সাধারণ সম্পাদক মো. হানিফ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা ওমর ফারুক, ছাত্রলীগ নেতা আলী জয়, দেবাশীষ পাল দেবু, মো. তারেক, বনগ্রাম যুব সংগঠনের সভাপতি মো. রুবেল, সাধারণ সম্পাদক নাছির আরিফ, মো. মোজাম্মেল, মো. হাসান, মো. জনি, মো. সাইফুল, মো. তারেক, মো. বাপ্পু, মো. রুবেল, মো. শাকিল, মো. মোজাহের, মো. ফারুখ, মো. মাসুদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্ধিতা করে চন্দ্রঘোনা খান গ্রুপ ও হাজীপাড়া ক্রিকেট একাদশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে খান গ্রুপ ১১৬ রান সংগ্রহ করে। জবাবে হাজীপাড়া ক্রিকেট একাদশ ৮৪ রানে গুটিয়ে যায়। ৩২ রানের সহজ পায় চন্দ্রঘোনা খান গ্রুপ ক্রিকেট একাদশ। টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করেছে বলে জানান আয়োজকরা।








