রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চন্দ্রঘোনা আইডিয়াল কেজি এন্ড হাইস্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের হলরুমে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ কামরুন নাহার। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালক মন্ডলীর সভাপতি চিকিৎসক শহীদুল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা কমিটির সভাপতি আবদুল মোতালেব চৌধুরী, সহসভাপতি চিকিৎসক জাহাঙ্গীর আলম, সদস্য আনোয়ারুল হক মাস্টার।
শিক্ষক মোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক মোহাম্মদ মুসলেহ উদ্দিন, সাংবাদিক নুরুল আবছার চৌধুরী, স্কুল পরিচালনা কমিটির সদস্য দিল মোহাম্মদ প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।








