নিউজটি শেয়ার করুন

চন্দ্রঘোনা ইউপির আরও ২’শ পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার

কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নে ৪র্থ ধাপে প্রায় ২’শ পরিবার আবারও পেলো মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার। এছাড়া প্রধানমন্ত্রীর শিশু খাদ্য সহায়তার উপহার স্বরূপ ২৮টি হতদরিদ্র পরিবারের শিশু পেল শিশু খাদ্য।

চন্দ্রঘোনা ইউপি চেয়্যারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী বলেন, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কর্মহীন আরও ২’শ পরিবার পেলো প্রধানমন্ত্রীর বিশেষ উপহার এবং ২৮টি হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে পৌঁছানো হয়েছে প্রধানমন্ত্রীর শিশু খাদ্য সহায়তার উপহার। সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহারগুলো কর্মহীন হতদরিদ্র মানুষের ধারে ধারে গিয়ে ইউপি সদস্যরা পৌঁছে দিচ্ছে।

ইউপি চেয়্যারম্যান আরও বলেন, অনেকের ফোন পেয়েও তাদের বাড়িতে গিয়ে ত্রাণ সহায়তা পৌঁছানো হয়েছে।