রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ সড়ক চন্দ্রঘোনা-কাটাখালী ইউপি সড়ক। উপজেলার মরিয়মনগর ও চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের সীমান্তবর্তী এই সড়কটির বেহাল অবস্থায় চরম জনদুর্ভোগ পোহাচ্ছিলেন এই দুই ইউনিয়নের লক্ষাধিক মানুষ। তবে রাঙ্গুনিয়ার সাংসদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের বিশেষ উদ্যোগে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হতে চলেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে সড়কটির উন্নয়নে প্রায় ২ কোটি টাকা বরাদ্দ দিয়ে সংস্কার কাজ শুরু করা হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে সড়কটির সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হারুন সওদাগর, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জল, মরিয়মনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন সেতু, বৌদ্ধ ভিক্ষু দীপংকর থের, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, ইউপি সদস্য স্মরণ বড়ুয়া, রেজাউল করিম, আওয়ামী লীগ নেতা আবু মনছুর, নাছির উদ্দিন রিয়াজ, নজরুল ইসলাম, যুবলীগ নেতা মো. সোহেল, মো. হাছান প্রমুখ।
সড়কটি সংস্কার কাজ পাওয়া টিকাদারী প্রতিষ্ঠান মেসার্স লাকী এন্টারপ্রাইজের মোহাম্মদ শাহজাহান আজিজ বলেন, কাপ্তাই সড়কের কাটাখালী থেকে চন্দ্রঘোনা ইউনিয়ন সড়কের হাশেম খাল এবং কয়েকটি সংযোগ সড়কসহ প্রায় ২২৫২ মিটার সড়ক কার্পেটিং দ্বারা উন্নয়ন করা হবে।








