নিউজটি শেয়ার করুন

চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান স্কুলে অভিভাবক সমাবেশ

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচুবাগান এলাকার দ্যা রাইজিং সান কেজি এন্ড হাই স্কুলে অভিভাবক সমাবেশ, আনন্দ সম্মিলন ও বার্ষিক আলোচনা সভা বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ইদ্রিছ আজগর।

শিক্ষিকা সুমি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি আকাশ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, চন্দ্রঘোনা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক এনামুল হক, চন্দ্রঘোনা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল মান্নান, ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপক বেলাল হোসেন চৌধুরী, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপক শওকত হোসেন। বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল চন্দ্র শীল, বিদ্যালয় পরিচালনা কমিটির পরিচালক রবিউল হোসেন মামুন, অভিভাবক মোজাহের হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্তের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।