নিউজটি শেয়ার করুন

চবিতে প্রেমিকার নতুন প্রেমিককে অপহরণ করল পুরানো প্রেমিক

চবিতে প্রেমিকার নতুন প্রেমিককে অপহরণ করল পুরানো প্রেমিক

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জিরো পয়েন্টে প্রেমিকার নতুন প্রেমিক চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীর আবদুল করিমকে অপহরণ করার অভিযোগ পুরানো প্রেমিক শহীদুল ইসলাম শহীদের বিরুদ্ধে। পরে পুলিশের সহযোগিতায় প্রক্টরিয়াল বডি ওই শিক্ষার্থীকে সোহরাওয়ার্দী হলের পাশে লাল পাহাড় থেকে উদ্ধার করে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে।

অপহরণকারীরা হলেন- চবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৬-১৭ শিক্ষাবর্ষের শহীদুল ইসলাম শহীদ ও তার সহযোগী বহিরাগত দুই যুবক।

চবির ছাত্র শহীদের সাথে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক ছাত্রীর সম্পর্ক ছিল। এক পর্যায়ে দুইজনের মনোমালিন্যে সেই সম্পর্ক ভেঙে যায়। পরে মেয়েটি চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আব্দুল করিমের সাথে নতুন সম্পর্কে জড়িত হয়। বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেনি শহীদ।

বৃহস্পতিবার আব্দুল করিম বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট ওই মেয়ের সাথে দেখা করতে গেলে শহীদসহ আরও দুইজন মিলে আব্দুল করিমকে অপহরণ করে। পরে প্রক্টরিয়াল বডি বিষয়টি জেনে আবদুল করিমকে উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, চট্টগ্রাম কলেজের এক শিক্ষার্থীকে অপহরণ করেছিল কয়েকজন যুবক। বিষয়টি আমরা জেনে অপহৃত ওই ছেলেটিকে উদ্ধার করি। এ ঘটনায় অপহরণকারী তিনজনে জিরো পয়েন্ট পুলিশ ফাঁড়িতে আটক রাখা হয়েছে। তাদের অভিভাবকদের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here