তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এম.পি’র উদ্দ্যোগে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম’র সার্বিক তত্ত্বাবধানে ৪ দিন ব্যাপী ফ্রি বাস সার্ভিস গত ৩০ তারিখ সম্পন্ন হয়েছে।
প্রতিবছরের ন্যায় এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী রাঙ্গুনিয়ার শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিসটি দিয়েছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। গত ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই চার দিনে রাঙ্গুনিয়ার ২৫০ জন শিক্ষার্থী এই সেবাটি গ্রহণ করেছেন।
ফ্রি বাস সার্ভিসটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফোরামের সভাপতি মোস্তফা আজিজ, সহ-সভাপতি মুবিন বাবর, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. কাদের, প্রচার সম্পাদক আব্দুল হালিম, সুনয়ন সহ আরো অনেকে।
এদিকে তথ্যমন্ত্রীর এই বাস সার্ভিস পেয়ে খুশি চবি ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া রাঙ্গুনিয়ার শিক্ষার্থীরা। তারা এই সার্ভিসটি পেয়ে যোগাযোগের ক্ষেত্রে চিন্তামুক্ত ছিলেন বলে জানান।
অন্যদিকে চবির ভর্তি পরীক্ষায় যোগাযোগের এই ফ্রি বাস সার্ভিসটি অব্যাহত থাকবে বলে জানান স্টুডেন্টস ফোরামের নেতৃবৃন্দ। তারাও এই ফ্রি বাস সার্ভিসের জন্য তথ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।








