Site icon CPLUSBD.COM

চবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

চবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

ছবি: সংগৃহীত

সিপ্লাস প্রতিবেদক:   দেলোয়ার নামের এই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে ধারনা করা হচ্ছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর দুইটা থেকে আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া সিপ্লাসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খেলার মাঠের পাশে অজ্ঞাত এক শিক্ষার্থী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এমন খবর পেয়ে পুলিশের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে দেখি আলাওল হলের আবাসিক ছাত্র দেলোয়ার হোসেন অজ্ঞান অবস্থায় মাঠের এক পাশে পড়ে আছে । দুটি মোবাইল সেটও ভাঙা অবস্থায় তার পাশে পড়ে ছিল। তার হাতে জখমের চিহ্ন রয়েছে। রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে ছিল সে। পুলিশের সহায়তায় আমরা তাকে উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে নিয়ে যাই। চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় সে এখন মোটামুটি সুস্থ আছে। তার পকেটে একটা মার্কশীট পাওয়া গেছে। মার্কশীটটি সে আজকে তুলেছে। মার্কশীটে সর্বশেষ পরীক্ষায় তার প্রাপ্ত সিজিপিএ ছিল ২.৭৭ । সম্ভবত আশানুরূপ রেজাল্ট করতে না পেরে সে ডিপ্রেসড হয়ে এমনটা ঘটিয়েছে এরকম ধারণা করছেন সহকারি প্রক্টর।