নিউজটি শেয়ার করুন

চবিতে সশরীরে ক্লাস শুরু ১৯ অক্টোবর

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ১৯ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু হচ্ছে ।

রবিবার (১০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, আগামী ১৯ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু হবে। আমাদের পরীক্ষাগুলো আগে থেকেই চলছে। শাটল ট্রেন ও আবাসিক হলও খুলে যাচ্ছে।

এদিকে ১৬ অক্টোবর থেকে নিয়মিত চলবে চবি শিক্ষার্থীদের বহনকারী শাটল ট্রেন। গত ২ অক্টোবর রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান জানিয়েছেন। সেই সঙ্গে একাডেমিক কাউন্সিলে ১৭ থেকে ২০ অক্টোবরের মধ্যে আবাসিক হলগুলো খোলার বিষয়েও সিদ্ধান্ত হয়।

তবে ১৯ অক্টোবর ক্লাস শুরু হলেও ২১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালের ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সশরীর পাঠদান কার্যক্রম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here