Site icon CPLUSBD.COM

চবিতে সাতকানিয়া-লোহাগাড়া স্টুডেন্টস্ ফোরামের কমিটি গঠন

“শিক্ষা, আত্মনির্ভরশীলতা, সাম্প্রদায়িকতা” এই মন্ত্রে উজ্জীবিত হয়ে “সাতকানিয়া-লোহাগাড়া স্টুডেন্টস ফোরাম” এর ২০২০-২১ শিক্ষাবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সংগঠনটির প্রধান উপদেষ্টা লোকপ্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক জনাব মোহাম্মদ ইয়াকুব স্যারের উপস্থিতিতে রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম দীপুকে সভাপতি এবং আইইআর বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুলকার নাইনকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আংশিক তালিকা নিম্নে দেওয়া হলো-

*সভাপতিঃ মোহাম্মদ জহিরুল ইসলাম দীপু

*সিনিয়র সহ-সভাপতিঃ জয় বিশ্বাস *সহ-সভাপতিঃ আবরার উল হক,

*সহ-সভাপতিঃ এস. এম. ফয়সাল

*সহ-সভাপতিঃ মিনহাজুল ইসলাম

*সাধারণ সম্পাদকঃ জুলকার নাইন

*যুগ্ম সাধারণ সম্পাদকঃ মোঃ সেলিম জাহাঙ্গীর

*যুগ্ম সাধারণ সম্পাদকঃ মোঃ তারেক আজিজ

*সাংগঠনিক সম্পাদকঃ নাসিম চৌধুরী

*প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ মোঃ মাঈন উদ্দীন

*দপ্তর সম্পাদকঃ মোঃ রুবেল

*অর্থ সম্পাদকঃ আবিদুল ইসলাম

*উপ-অর্থ সম্পাদকঃ ইউসুফ মোঃ ইনান

*সহ-সম্পাদকঃ রাশেদুল ইসলাম মানিক।

নব ঘোষিত কমিটির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম দীপু বলেন, “সাতকানিয়া-লোহাগাড়া স্টুডেন্টস্ ফোরাম” চবির বুকে একটি সেবামূলক অরাজনৈতিক সংগঠন। সাতকানিয়া-লোহাগাড়া থেকে চবিতে আগত শিক্ষার্থীদের কল্যাণে সদা পাশে থাকবে এ সংগঠনের সদস্যরা। সাতকানিয়া-লোহাগাড়ার শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে সেতু বন্ধনে আমরা কাজ করবো।”

সাধারণ সম্পাদক জুলকার নাইন বলেন, বৃহত্তর আঞ্চলিক প্রতিষ্ঠানের দায়িত্ব সত্যিই গর্বের। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো সংগঠনকে এগিয়ে নেয়ার।