নিউজটি শেয়ার করুন

চবির প্রধান সড়ক পাহাড় ধস, সড়কে চলাচল বন্ধ

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলে বিদ্যুতের কয়েকটি পিলার উপড়ে পড়েছে।

শুক্রবার (৩০ জুলাই) সকালে পাহাড় ধসের ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইঞা এ বিষয়টি নিশ্চিত করে বলেন, টানা ভারি বর্ষণের ফলে মাটি নরম হয়ে সকালে কাটাপাহাড় সড়কে পাহাড়ের কিছু অংশ ধসে পড়ে বিদ্যুতের তিনটি খুঁটি ভেঙ্গে গেছে এবং দুটি খুঁটি উপড়ে পড়েছে। কাটাপাহাড় সড়কে চলাচল বন্ধ রয়েছে। এই মুহূর্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে সড়ক থেকে মাটি ও গাছপালা সরানোর কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here