নিউজটি শেয়ার করুন

চবি কর্তৃক সম্মাননা প্রাপ্তিতে সিপ্লাস টিভিকে রাইজিং স্টারের অভ্যর্থনা

আঞ্চলিক ভাষা রক্ষা করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে অবদান রাখায় চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন টেলিভিশন সিপ্লাস টিভিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্মাননা প্রাপ্তিতে অভ্যর্থনা জানিয়েছে চট্টগ্রামের তরুণ প্রতিভাবানদের ফেইসবুক ভিত্তিক গ্রুপ ‘রাইজিং স্টার’।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিপ্লাস টিভির প্রধান কার্যালয়ে ফুল ও কেক নিয়ে সিপ্লাস টিভির এডিটর ইন চীফ আলমগীর অপুর সাথে সৌজন্য সাক্ষাত করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন রাইজিং স্টারের প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন, রাইজিং স্টারের প্রতিষ্ঠাতা কন্ঠশিল্পী রুপা রোজারিন, চট্টগ্রাম অনলাইন নারী উদ্যোক্তা ফোরামের প্রেসিডেন্ট আফরোজা সুলাতানা পূর্ণিমা, গ্লোরি গালর্স’র এডমিন নিলুফার খান নিলু, ফাতেমা নুরী, তমা ও ওয়েকআপ গার্লস’র এডমিন, রাশেদা আক্তার শিমু, সংগীত শিল্পী আসাদুর রহমান, উদ্যোক্তা সাজ্জাদ হোসেন।

প্রসঙ্গত : সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ভবন মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আধুনিক ভাষা ইন্সটিটিউটের সিম্পোজিয়ামে সিপ্লাস টিভিকে প্রশংসা সনদ প্রদান করে সম্মাননা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।