নিউজটি শেয়ার করুন

চবি ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি, আহত ২

চবি ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি

সিপ্লাস প্রতিবেদক: আবাসিক হলের কক্ষ দখলকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটনায় ২ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার পর বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে।

শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ ভিএক্স ও একাকার গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় আহতরা হলেন একাকার গ্রুপের অনুসারী ২০১৯-২০ সেশনের মো. সাব্বির ও একই সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী সীমান্ত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের একটি কক্ষ দখল নিয়ে বিবাদে জড়িয়ে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে সোহরাওয়ার্দী হলে থাকা একাকার গ্রুপের দুই কর্মীকে মারধর করে ভিএক্স গ্রুপের অনুসারী কর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, রাতে শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছিল। পরে প্রক্টরিয়াল বডি গিয়ে বিষয়টি সমাধান করেছে। আহতদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here