সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে মো. মাসেদ নামের এক রাজমিস্ত্রিকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার(১১ অক্টোবর) এএফ রহমান হলের পাশের একটি ভবন থেকে অভিযুক্তকে আটক করা হয়।
আটক মাসেদ মো. ইউনুসের ছেলে। তার বাড়ি বরিশালে। বিভিন্ন সময় সে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, অভিযুক্তকে আটক রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

