নিউজটি শেয়ার করুন

চবি ২৬তম ব্যাচ এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৬তম ব্যাচ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় এসোসিয়েশনের সদস্যরা। কালো ব্যাজ ধারণ করে সংগঠনের সভাপতি মোহাম্মদ মোফাচ্ছেল হক ও সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলমের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা ।

এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালির স্বাধীনতা আন্দোলনের সূচনা পাঠ ভাষা আন্দোলনের মাধ্যমে। সে আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে স্বীকৃত। তাই এ দিনটি বাঙালির জীবনে শোকাবহ ও গৌরবোজ্জ্বল।