নিউজটি শেয়ার করুন

চমেকসহ ৪টি কেন্দ্রে বিডিএস পরীক্ষা অনুষ্ঠিত

চমেকসহ ৪টি কেন্দ্রে বিডিএস পরীক্ষা অনুষ্ঠিত

সিপ্লাস প্রতিবেদক:  সারাদেশের মত চট্টগ্রামেও ২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এতে অংশ গ্রহণ করছেন ৭ হাজার ২০০ পরীক্ষার্থী।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) সহ চারটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

চমেকের তথ্যানুযায়ী- চমেক ক্যাম্পাস ছাড়া চট্টগ্রাম সরকারি কলেজ, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ এবং বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) স্কুল অ্যান্ড কলেজে বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে করোনা পরিস্থিতিতে কয়েকদফা পিছিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ১০ সেপ্টেম্বর নির্ধারণ করে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। এ বছর সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য সারাদেশে ৫৩ হাজার ৪ জন আবেদন করেছেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, সকাল ১০টা থেকে পরীক্ষা শুরুর সময় নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার হলরুম ৩ ফিট দূরত্বে পরীক্ষার্থীদের বসানো ব্যবস্থা রাখা হয়েছে। ফলে পরীক্ষার কেন্দ্রের সংখ্যা বাড়াতে হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here