সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ছাত্রাবাসে মারামারির ঘটনায় পর চকবাজার এলাকায় ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সবাই চমেকের শিক্ষার্থী।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে চমেক ক্যাম্পাসের আশপাশের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন বলেন, চমেক ছাত্রাবাসে মারামারির ঘটনায় পর চকবাজার এলাকায় ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। ইন্টার্ন চিকিৎসক আউয়াল রাফি বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে গ্রেফতার ১১ জন শিক্ষার্থীকে আদালতে পাঠানো হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম বিএমএ’র দায়িত্বশীল একজন জানান, একজন প্রভাবশালী নেতার অনুসারীরা চট্টগ্রাম মেডিকেল কলেজে আধিপত্য বিস্তার করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। যেসব শিক্ষার্থী এ ঘটনায় জড়িত তাদেরকে কলেজ থেকে বহিস্কার করে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানানো হবে।

